|
তারাও এসেছিলো বঙ্গবন্ধুর জন্মদিনে...
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শিশু কিশোরদের নিয়ে আয়োজনর করা হয়েছিলো বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। স্কুলের শত শত শিক্ষার্থী একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানমালায় অংশ নেয়। সকাল থেকে শিশু কিশোররা শিল্পকলা একাডেমিতে জড়ো হতে দেখে এই ছিন্নমূল শিশুরাও এসেছিলো অনুষ্ঠান দেখতে। কি অনুষ্ঠান তারা জানে না, কেউ বলেওনি তাদের। তবুও তারা এসেছে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানস্থলে। মিলনায়তনে প্রবেশেও তাদের বাধা দেয়নি কেউই, তবুও বাইরে বসে থাকতেই যেনো তাদের উৎসবের কমতি নেই।
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বুধবার সকালে জেলা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা শহর মাইজদী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ধরিয়ে দিন’ প্রচারপত্র লাগানোর এক সপ্তাহের মাথায় খুন হলেন তরুন ব্যবসায়ী সুফিয়ান, সেনবাগের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন
ঢাকার মতিঝিলে এসআলম কাউন্টারে খুন হওয়া তরুণ মোবাইল ব্যবসায়ী আবু সুফিয়ানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় তাঁর স্ত্রী, কন্যাসহ আত্মীয় স্বজনদের কান্নায় গোটা এলাকার বাতাস ভারী করে তোলে।
স্থানীয় লোকজন ও সুফিয়ানের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়, সেনবাগ ও ঢাকার বিভিন্ন স্থানে সুফিয়ানের বিরুদ্ধে ‘ওকে ধরিয়ে দিন’ শিরোনামে প্রচার পত্র লাগানোর এক সপ্তাহের মাথায় সোমবার বাস কাউন্টারে খুন হন তিনি। সেনবাগের বাতাকান্দি গ্রামের মৃত আব্দুর রবের পুত্র আবু সুফিয়ানের (৩৮) গুলিস্তানের সুন্দরবন স্কয়ারে আধুনিক টেলিকম নামে মেবাইল সামগ্রীর একটি দোকান ছিলো। তারা দুই বোন এক ভাই। মা-বাবা কেউই জীবিত নেই। শান্ত প্রকৃতির সুফিয়ানের সাথে এলাকায় কারো কোন ব্যক্তিগত দ্বন্ধ ছিলো না। ব্যক্তিগত জীবনে বিবাহিত সুফিয়ানের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তন্মধ্যে এক মেয়ে প্রতিবন্ধী। স¤প্রতি ব্যবসায় লোকসানের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েন সুফিয়ান। কিছুদিন পূর্বে ঢাকার বাসা থেকে স্ত্রী সন্তানদের চট্টগ্রামে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়িতে পৃথক ডাকাতি- গণপিটুনীতে এক ডাকাত নিহত, আহত আট, পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়িতে মঙ্গলবার রাতে পৃথক ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর হাতে নুরুজ্জামান (২৮) নামের এক ডাকাত নিহত এবং ডাকাতের ধারালো হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় ঘটনায় আহত হয়েছে আটজন। ডাকাতির ঘটনা ও ডাকাত নিহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোনাইমুড়িতে ডাকাতির সময় লুট হয়েছে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল।
 নোয়াখালীতে বিরোধী দলীয় চীফ হুইফ জয়নুল আবেদীন ফারুককে অবাঞ্চিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ
জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিরোধী দলীয় চীফ হুইফ জয়নুল আবেদীন ফারুকের উদ্দেশ্য প্রনোদিতভাবে এবং অসত্য মানহানিকর বক্তব্যদানের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ। সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জয়নুল আবেদীন ফারুকের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে এক সমাবেশে স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ নোয়াখালীতে জয়নুল আবেদনী ফারুককে অবাঞ্চিত ঘোষণা এবং ভবিষ্যতে প্রতিহত করার ঘোষণা দেন। পাশাপাশি অভিলম্বে জয়নুল আবেদীন ফারুককে গ্রেফতারের দাবি জানান।
ফেনীতে মাদক বিক্রি হচ্ছে মোবইল ফোনে
ফেনী শহরের আনাচে কানাচে বিক্রি হচ্ছে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, বাংলা মদ সহ বিভিন্ন ধরনের মরন নেশা। ফেনী শহরের ভিআইপি রোড নামে খ্যাত ফেনী সার্কিট হাউজ রোড ও তৎসংলগ্ন কমার্সিয়াল কলেজ রোডে দিনে-দুপুরে বিক্রি হচ্ছে হেরোইন ও ফেন্সিডিল। এখানকার মাদক বিক্রেতারা নির্দিষ্ট কোন স্পষ্টে মাদক নিয়ে না বসে মোবাইলে যোগাযোগের মাধ্যমে সুবিধাজনক স্পষ্ট থেকে মাদক হাতবদল করে থাকে।
বাল্য বিয়ে প্রতিরোধ- সেনবাগে উপজেলা প্রশাসনের হস্তেক্ষেপে রক্ষা পেলো স্কুল ছাত্রী পারভীন আক্তারের শিক্ষাজীবন
বাবার সিদ্ধান্ত বিয়ে হবে। পাত্রও ঠিক করা হয়েছে, ঠিক ছিলো বিয়ের দিন তারিখও। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার মহা ধুমধামে চলে বিয়ে আর রসনাতৃপ্ত খাবারের আয়োজনও। কিন্তু সচেতন এলাকাবাসী যেনো কিছুইতেই মানতে পারলোনা একজন কিশোরীর বাল্য বিবাহ। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করতেই তাদের হস্তক্ষেপে এই যাত্রায় রক্ষা পায় নোয়াখালীর সেনবাগের নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী পারভীন আক্তারের শিক্ষাজীবন। বন্ধ হয় বিয়ের আয়োজন, আর প্রশাসনের কর্মকর্তাদের সামনে পিতা অলি উল্যাহ প্রতিশ্র“তি দেন মেয়ের পড়ালেখা চালিয়ে যাবার।
 চৌমুহনী গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
চৌমুহনী গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যা। দিন ব্যাপী প্রতিযোগীতায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত ৩৮টি ইভেন্টে অংশ নেয় ছাত্রছাত্রীরা। দিনব্যাপী প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাহার, নোয়াখালী ফুটবল এসোশিয়েশনের যুগ্ম সম্পাদক বাবু নির্মল চন্দ্র দাস, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা অনীতা নাগসহ শিক্ষকবৃন্দ।
বিকালে অধ্যাপক প্রদীপ নারায়ণ সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বেগমগঞ্জের উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারী, ট্রাষ্ট ব্যাংকের সাবেক এমডি ইকবাল ইউ আহম্মেদ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজারুল মান্নান প্রমুখ।
নোয়াখালী রয়েল-টাইগার ফুটবল লীগে আবাহনী চ্যাম্পিয়ন
নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত রয়েল-টাইগার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ক্রীড়া চক্র। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তাঁরা ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। বিজয়ী দলের জুয়েল ও সফি একটি করে গোল করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের দলের হাতে ট্রপি তুলে দেন স্থানীয় সাংসদ একরামূল করীম চৌধুরী।
নোয়াখালীতে মাসব্যাপী ক্রিকেট কোচিং ক্যাম্প সমাপ্ত : ক্রিকেটকে গ্রামগঞ্জে ছড়িয়ে দেব-বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, ক্রিকেটকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দেব। যাতে এ গ্রামগঞ্জ থেকে খেলোয়াড় বের হয়ে আসতে পারে এবং সাধারণ মানুষের কাছে ক্রিকেট আরও জনপ্রিয় হয়। শুক্রবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মাসব্যাপী ম্যাক্স ক্রিকেট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
|
|
|
Copyrights © 2008-2009, All Rights Reserved By চলমান নোয়াখালী। সম্পাদক-রুদ্র মাসুদ, Phone +880-1711008033, editor@chalomannoakhali.com
Site is Powered By Deshi Host Solutions
|
|
|
|