ধ্বংস করা কালি মন্দিরের পুনঃনির্মিত সীমানা প্রাচীর ভাংচুর, হামলাকারীরা একই \ এবার চৌমুহনীতে কালী মন্দিরে সর্বস্ব নিয়ে গেছে চোরের দল
ধ্বংস করা কালি মন্দিরের পুনঃনির্মিত সীমানা প্রাচীর ভাংচুর, হামলাকারীরা একই \ এবার চৌমুহনীতে কালী মন্দিরে সর্বস্ব নিয়ে গেছে চোরের দল
রুদ্র মাসুদ- আগুনে সবইতো শেষ, আর কি হবে। ভেবেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আস্তে আস্তে আমরাও পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবো। সেজন্য গত ২৮ ফেব্রুয়ারির হামলায় ধ্বংসপ্রাপ্ত সোয়া’শ বছরের পুরানো মন্দিরের ভিটির পাশে সরকারের কাছ থেকে প্রাপ্ত সহায়তা দিয়ে নতুন করে ভিটি তৈরী করে তাতে মন্দিরের ঘর নির্মাণ করা হয়েছে। বিগ্রহ বসানো হবে শীঘ্রই, এজন্য মন্দিরের নিরাপত্তায় সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছিলো। কিন্তু আবারো হামলার ঘটনা ঘটলো, নির্মাণাধীন সীমানা প্রাচীরটি গুড়িয়ে দিয়ে তাঁরা কি প্রমান করতে চাইছে। শনিবার দুপুরে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের কালিরহাট বাজারে কৃষ্ণরামপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে হতাশ কন্ঠে কথাগুলো বলছিলেন অবসরপ্রাপ্ত চাকুরে রাজেন্দ্র কুমার নাথ। Details
নোয়াখালী সাংবাদিক ফোরাম, ঢাকা গঠিত
নোয়াখালী সাংবাদিক ফোরাম, ঢাকা গঠিত
ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদকর্মীদের নিয়ে গঠিত হয়েছে ‘নোয়াখালী সাংবাদিক ফোরাম, ঢাকা’। ১৪ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক মিলনায়তন কেন্দ্র (টিএসসিতে)11 অনাড়ম্বর এক সভার মধ্য দিয়ে এ ফোরাম গঠন করা হয়।Details
ক্ষতিপূরণ পেতে প্রতারণা !
চ.নো.রিপোর্ট- অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হিসাবে তালিকাভুক্ত হয়ে ক্ষতিপূরণের ঘর পেতে রাখাল চন্দ্র দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে; প্রশাসন বলছে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধেই তাঁকে তালিকাভুক্ত করা হয়েছে।Details
ধ্বংসস্তুপে শান্তির পায়রা
ধ্বংসস্তুপে শান্তির পায়রা
রুদ্র মাসুদ, রাজগঞ্জ থেকে ফিরে- শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার রাজগঞ্জ। হাটের দিন এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বাজারে স্থায়ী দোকানও সাড়ে ৫’শর বেশি। কিন্তু ২৮ ফেব্রুয়ারির ঘটনার পর এখানকার চেহারা বদলে যায় প্রায় দোকানই বন্ধ, বাজারে দেখা মিলেনি কোনো ক্রেতার। দোকানীরা জানালেন শুক্রবার হাটের দিনও এমন অবস্থা ছিলো। সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ নামে। রুচিকা ফুড নামের একটি কোম্পানীর সেলস্ম্যান মনিরের সাথে কথা হয়। তিনি জানালে আগে প্রতিদিন ২৫-৩০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিক্রি করতেন তিনি। এখন ২-৩ হাজার টাকার মালামাল বিক্রি করতেই দায় হয়ে পড়ে।Details
ক্ষতিগ্রস্থ হিন্দু বাড়ি ও মন্দির পরিদর্শনে শিল্পমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা : ক্ষমা চাইতে এসেছি
ক্ষতিগ্রস্থ হিন্দু বাড়ি ও মন্দির পরিদর্শনে শিল্পমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা : ক্ষমা চাইতে এসেছি
বিশেষ প্রতিনিধি- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, রাজগঞ্জে হিন্দুদের ওপর বর্বরোচিত ও জঘণ্য এ ঘটনা দেশ ও জাতির মাথা নত করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে এভাবে কোন ঘটনা ঘটবে এটা স্বপ্নেও ছিল না। যারা এ ঘটনা ঘটিয়েছে এদের কোন ধর্ম নেই, জ্ঞান নেই, বিবেক নেই। এই অপকর্মকারীদের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। সাথে সাথে আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে এদেরকে মোবাবেলা করুন।Details
জমি-ঘর সবই গেছে স্বপন দে’র : নতুন টিনের ছাউনিতেও উড়ছে ক্ষোভের পতাকা
জমি-ঘর সবই গেছে স্বপন দে’র : নতুন টিনের ছাউনিতেও উড়ছে ক্ষোভের পতাকা
রুদ্র মাসুদ, রাজগঞ্জ থেকে ফিরে- মাত্র ৬ শতাংশ আবাদী জমি ছিলো স্বপন চন্দ্র দে’র (৫৮)। একবছর পূর্বে তা বিক্রি করে পুরোনো ঘরের স্থলে আধাপাকা ঘর নির্মাণ করেছিলেন তিনি। সাইদীর রায় ঘোষণার পর জামায়াত ও বিএনপি কর্মীরা হামলা চালিয়ে লুটতরাজ ও ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয় স্বপনের সেই ঘরে। নিমিষেই ভস্মিভূত হয় ঘর। ঘর করতে জমি হারিয়েছেন আর আগুনে হারালেন সেই ঘর, এখন আছে শুধু শূণ্য ভিটা। কোনোমতে বর্গাচাষ করে সংসার চালাতেন তিনি। এখন সম্পূর্ণ নিঃস্ব। বিলাপ করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের কুরি বাড়ির স্বপন চন্দ্র দে’র স্ত্রী শীপ্রা রানী দে । সরকারের তরফ থেকে পাওয়া ঢেউ টিন দিয়ে শূণ্য ভিটিতে ছাউনী তৈরী করে মাথা গোঁজার ঠাঁই করেছেন। কিন্তু যে ক্ষতি হয়েছে তা পোষাবেন কি করে। সে চিন্তায় এখন চোখেমুখে অন্ধকার দেখছেন স্বপন চন্দ্র দে।Details
চোখের জল শুকিয়ে গেছে রাধা রানী দে’র : আল্লায় কোনো রকম চালাইতো, বেগ্গিন শেষ অই গেছে
চোখের জল শুকিয়ে গেছে রাধা রানী দে’র : আল্লায় কোনো রকম চালাইতো, বেগ্গিন শেষ অই গেছে
রুদ্র মাসুদ, রাজগঞ্জ থেকে ফিরে- স্বামী লাই ওঁড়া বানাইতো, ছেলে ওয়ার্কশপে কাজ কইত্তে। এই দিয়ে আল্লায় কোনো রকম চালাইতো। সংগ্রামের (মুক্তিযুদ্ধ) হরের বোচর বউ অই আইচি এই বাড়িত। আর কোনে দিন এমন ঘটনা ঘটে ন। আইয়ের আইয়ের হুনি হলাই গেছিলাম। ঘরে আগুন দিচে হুনি হুশ আরাই হালাইছি। বাড়িত আই দেই বেগ্গিন (সব) শেষ অই গেছে। নিচু স্বরে কথাগুলো বলছিলেন দুবৃত্তদের আগুনে নিঃস্ব বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের কুরি বাড়ির বৃদ্ধা রাধা রানী দে (৬২)।Details
নোয়াখালীতে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, বিচার বিভাগীয় তদন্তের দাবি
নোয়াখালীতে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, বিচার বিভাগীয় তদন্তের দাবি
চ.নো.রিপোর্ট- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জসহ সারা দেশে হিন্দু ধর্মালম্বীদের মন্দির ও বাড়িঘরে নৃশংস হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার জেলা পূঁজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। Details
রাজগঞ্জ ট্র্যাজেডি : তদন্ত কমিটির স্বাক্ষ্য গ্রহণ, ত্রাণ বিতরণ
রাজগঞ্জ ট্র্যাজেডি : তদন্ত কমিটির স্বাক্ষ্য গ্রহণ, ত্রাণ বিতরণ
চ.নো.রিপোর্ট- বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউয়িনের হিন্দুদের মন্দির ও বাড়িতে দুবৃত্তদের হামলা, ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় কমিটি স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থদের স্বাক্ষ্য গ্রহণ করে। এদিকে বুধবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া ঘটনার ৬দিন পর বুধবার বিএনপির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।Details
নোয়াখালীতে র‌্যাবের অভিযান : ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী আটক
চ.নো.রিপোর্ট- নোয়াখালীতে অভিযান চালিয়ে ৪৮টি ইয়াবা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ শহীদ হোসেন (৩২) ও তৈয়বুর রহমান (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় র‌্যাব-১১ এর এএসপি কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় সাইমুন রহমান রানা নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। র‌্যাবের ডিএডি আবু বকর ছিদ্দিক বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।Details
Showing Page 3 of 52 Go to first page Go to previous page   3