অ্যাডভোকেট নান্নুকে হত্যার চেষ্টার প্রতিবাদে ফেনীতে আইনজীবীদের আদালত বর্জন, সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ
11
ফেনী থেকে জুলহাস তালুকদার

ফেনীর প্রবীন আইনজীবি ও জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নুকে সোমবার রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। দুস্কৃতকারীরা এঘটনার প্রতিবাদে মঙ্গলবার আদালত বর্জন করে শহরে মিছিল সমাবেশ করেছে আইনজীবিরা। সকালে ফাজিলপুরের আলী নগরে ঢাকা -চট্রগ্রাম মহাসডক অবরোধ করে এলাকাবাসী। বিকেলে জাতীয় পার্টি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।
ফেনী সদর হাসপাতাল সূত্রে জানাগেছে ,অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  
প্রবীণ আইনজীবী গিয়াস উদ্দিন নান্নুর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গতকাল বেলা ১১ টার দিকে আইনজীবীরা আদালত ভবনের ভিতরে মিছিল করে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হন। এখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ভূইয়া আদালত বর্জনের ঘোষণা দিয়ে সবাইকে মিছিলে আসার আহবান জানান। বিক্ষোভ মিছিলটি ট্রাংক রোড় প্রদণি করে প্রেসক্লাবের সামনে এসে পূণরায়  সমাবেশে মিলিত হন। আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্বে ও  সৈয়দ মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সফিকুর রহমান রফিক, সাবেক সভাপতি আকরামুজ্জামান,খাজা মাঈন উদ্দিন,পিপি হাফেজ আহমদ , জাহিদ হোসেন খসরু , মেজবাহ উদ্দিন প্রমুখ।
অপরদিকে সকালে সাড়ে ১০টা থেকে ফাজিলপুরের আলী নগরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় ১ঘন্টা  অবরোধ করে এলাকাবাসী।
বিকেলে জাতীয় পার্টি এক প্রতিবাদ সভা জেলা সভাপতি মোশারফ হোসেন কাউন্সিলরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব হাজী আলা উদ্দিন হাজী আলাউদ্দিন, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন কাউন্সিলর, সাধারন সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন খোকন, জাতীয় পার্টির নেতা মানু পাটোয়ারী।
অন্যদিকে এঘটনায় ফেনী থানায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে এলাকাবাসী জিতু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ফেনীর সংবাদ