ফেনীর ছাগলনাইয়ায় বালু মহলের নিয়ন্ত্রন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসি, দুই দারোগা, তিন কনেষ্টবলসহ ১৫ জন আহত
জুলহাস তালুকদার-
ফেনীর ছাগলনাইয়ায় বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছাগলনাইয়া থানার ওসি, দুই দারেগা, তিন কনষ্টেবলসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। পূর্ববিরোধের জের ধরে শনিবার বিকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ বাধলেও সন্ধ্যার দিকে এ সংঘর্ষ পাশ্ববর্তী দুই গ্রাম মটুয়া ও বাঁশপাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস নক্ষেপ করে। পরবর্তীতে জেলা সদর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত থাকে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বালু মহল ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বিকাল সাড়ে ৫টায় ছাত্রলীগের সুমন ও যুবলীগের সবুজের মধ্যে বাজারের চা দোকানে কথা কাটাকাটি হয় এর জের ধরে সংঘর্ষের সুত্রপাত পরে পাশ্ববর্তী দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ফেনীর সংবাদ