কোম্পানীগঞ্জে শিবির ক্যাডারের বাড়ী থেকে থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ অস্ত্র উদ্ধার
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিবির ক্যাডার ওলি আহম্মেদের বাড়ি থেকে থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় তাঁর বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। সে ঐ ঐলাকার রমজান আলীর ছেলে। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ওলি আহম্মেদের নতুন বাড়ির একটি তালাবদ্ধ ঘরের মাটির নিচ থেকে একটি রিভালভার, ৫ রাউন্ড রিভালভারের গুলি , ৩ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলেরে গুলি, থ্রি নট থ্রি রাইফেলেল ২টি পিলেট উদ্ধার করে। এসময় বাড়িতে ওলি আহম্মেদের স্ত্রীসহ অন্যরা ছিলো না।
স্থানীয়রা জানায়, ওলি আহম্মেদ দুর্ধর্ষ শিবির ক্যাডার ছিলো। জরুরী অবস্থা জারীর পর সে মধ্যপ্রাচ্যে চলে যায়।
এনিয়ে জানতে চাওয়া হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এ অস্ত্রগুলো শিবির ক্যাডার ওলি আহম্মেদের। সে বিদেশ থাকলেও এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চলতি সংবাদ