বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
11
চ.নো.রিপোর্ট-
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বুধবার সকালে জেলা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা শহর মাইজদী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেছবাহ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ হাযারী, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্য বেলাল উদ্দিন কিরন, অধ্য কাজী মোঃ রফিক উল্যা, অধ্যাপক আব্দুল মমিন, শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, এডভোকেট কৈশোর, শিশু উম্মে হানি তন্ময় প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে নোয়াখালী টাউন হলে দিনব্যাপী শিশু কিশোরদের আবৃত্তি, নৃত্য ও গানের প্রতিযোগীতর আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ হানিফ প্রতিযোগীতার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি। এছাড়া জেলার বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া, সোনাইমুড়ী, সুবর্ণচর ও সদর উপজেলায়ও শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
চলতি সংবাদ