
চ.নো.রিপোর্ট-
জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিরোধী দলীয় চীফ হুইফ জয়নুল আবেদীন ফারুকের উদ্দেশ্য প্রনোদিতভাবে এবং অসত্য মানহানিকর বক্তব্যদানের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ। সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জয়নুল আবেদীন ফারুকের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে এক সমাবেশে স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ নোয়াখালীতে জয়নুল আবেদনী ফারুককে অবাঞ্চিত ঘোষণা এবং ভবিষ্যতে প্রতিহত করার ঘোষণা দেন। পাশাপাশি অভিলম্বে জয়নুল আবেদীন ফারুককে গ্রেফতারের দাবি জানান।
নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মোস্তফা ইকবাল। বক্তব্য রাখেন, নোয়াখালী শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগ নেতা সাইদ মাহবুব পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ন আহবায়ক মঞ্জুর মোরশেদ, এমদাদ হোসেন কৈশোর, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জহীর বাঙ্গালী, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জহিরুল ইসলাম, সদর উপজেলার জহির খান, খালেদ রাজু, নোয়াখালী শহর স্বেচ্ছাসেবকলীগের আতাউল হাসান দিপু, সোনাইমুড়ি স্বেচ্ছাসেবক লীগের আবদুল জব্বার, সেনবাগ স্বেচ্ছাসেবক লীগের গিয়াস উদ্দিন প্রমুখ।





